প্রাইভেটকার-কাভারভ্যান সংঘর্ষে ভালুকায় দুই ভাই নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই ভাই নিহত ও একই পরিবারের তিনজন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জামিরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই হাদিউল ইসলাম জানান, মহাসড়কের জামিরদিয়া তেপান্তর হোটেলের স্পর্টের সামনে একটি কাভার্ডভ্যান (চট্র-মেট্রো-১১-৫৪৯২) ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের (ঢাকা-মেট্রো-২৩-২৩০৭) সঙ্গে সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক জয় মোর্শেদ নিহত হন। তার ছোটভাই জাবের মোর্শেদকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদরাহুলের কটাক্ষ: মোদির ব্যর্থতাগুলো হার্ভার্ডের পাঠভূক্ত হতে পারে
পরবর্তি সংবাদউন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের পথে সাহারা খাতুন