বিনা চিকিৎসায় পথে ঘাটে মানুষ মারা যাচ্ছে: অভিযোগ রিজভীর

ইসলাম টাইমস ডেস্ক: বিনা চিকিৎসায় পথে ঘাটে মানুষ মারা যাচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার চিকিৎসার মতো একটি মৌলিক অধিকারকে অগ্রাহ্য করে মেগা প্রজেক্ট নিয়েই ব্যস্ত আছে। মানুষের জীবন মরণের প্রশ্নটি সরকারের কাছে কোন মুল্য নেই।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন রিজভী।

রিজভী বলেন, নিষ্কর্মার ঢেঁকি স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতা ও তার আত্মীয়স্বজন এবং ক্ষমতাসীনদের সিন্ডিকেটের দুর্নীতির কারণে স্বাস্থ্য সেক্টর ভেঙ্গে পড়েছে। করোনাসহ কোন রোগেরই চিকিৎসা পাচ্ছে না মানুষ। করোনার টেষ্ট না করিয়েই দেয়া হচ্ছে করোনার রিপোর্ট।

তিনি বলেন, যারা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তারা জনগণের মৌলিক চাহিদাগুলোকে কখনই আমলে নিবে না। তারা কালা-কানুন দিয়েই জনগণকে বন্দী রেখে এক মনুষত্যহীন কর্তৃত্ববাদী শাসনকে টিকিয়ে রাখতে চাইবে।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
পরবর্তি সংবাদকরোনায় ভারতে ২০ হাজার ছাড়িয়েছে মৃত্যু