৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ হাজার ২৭ জন, সুস্থ ১ হাজার ৯৫৩ জন

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। মোট মারা গেছেন ২ হাজার ১৫১ জন।

২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮ হাজার ১০২ জন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ২৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২ হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনার ভুয়া রিপোর্ট প্রদান: রিজেন্ট হাসপাতাল সিলগালা
পরবর্তি সংবাদকরোনার প্রভাবে পাঁচ শতাধিক কর্মী ছাঁটাইয়ের পথে ‘ডেইলি মিরর-এক্সপ্রেস’