ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন ঈদ- উল-আযহায় বাংলাদেশ রেলওয়ে প্রচলিত ভাড়ায় দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী কোরবানির পশু পরিবহণের কাজ করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।
আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রী রেলভবনে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যে কোনও দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, গাইবান্ধা বা পাবনা/কুস্টিয়া থেকে চট্রগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ ২৫০০ এবং ঢাকায় ১৫০০ থেকে ২০০০ টাকা হতে পারে।
আগ্রহী ব্যবসায়ীগণকে রেলওয়ের কন্ট্রোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
















