জাপানে ভয়াবহ বন্যায় অন্তত ৫৩ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: জাপানে ভয়াবহ বন্যায় অন্তত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেকে নিখোঁজ ও আহত হয়েছেন। দক্ষিণ জাপানের কুমামোতোতে ভয়াবহ বন্যায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

শনিবার (৪ জুলাই) দেশটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। অন্তত ১১টি জায়গায় নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। হিতোয়োশি ও আশিকিতাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

এরই মধ্যে লাখো বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহু লোক জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বলছে, বন্যায় ডুবে যাওয়া একটি বৃদ্ধ নিবাস থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পূর্ববর্তি সংবাদআমীর হোসেন আমু হলেন ১৪ দলের নতুন মুখপাত্র
পরবর্তি সংবাদচার নির্দেশনাসহ হেফজ বিভাগ খোলার মৌখিক ঘোষণার বিষয়ে হাইআতুল উলয়ার বিজ্ঞপ্তি