করোনার ভূয়া সনদ: বহির্বিশ্বে বাংলাদেশের জন্য বড় বিপদের আশঙ্কা করছেন রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: করোনার ভূয়া সনদ প্রদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশ বড় ধরনের ‘বিপদের মুখে’ পড়তে যাচ্ছে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ইতালির মূলধারার গণমাধ্যমগুলোতে বাংলাদেশে করোনাভাইরাসের ভুয়া সার্টিফিকেট কেনাবেচা নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে।

 

রিজভী বলেন, বৈশ্বিক করোনা মহামারী শুরুর পর থেকে বর্তমান সরকার ক্রমাগত ব্যর্থতা প্রদর্শন করে আসছে। একের পর এক এমন হৃদয়বিদারক ঘটনার মধ্যে এখন আবার করোনা টেস্ট নিয়ে ভুয়া সার্টিফিকেট ও জালিয়াতির জন্য বিদেশের গণমাধ্যমে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ।

‘দেশ-বিদেশের গণমাধ্যমের খবরে আরও জানা গেছে, ইতালি, চীন, জাপান, ভিয়েতনাম, কাতার, আরব আমিরাতসহ অনেকগুলো দেশ বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।’

পূর্ববর্তি সংবাদঅপপ্রচারের অভিযোগে নেপালে নিষিদ্ধ ভারতীয় সব টিভি চ্যানেল
পরবর্তি সংবাদকরোনার কারণে মার্চ মাসের যাত্রা বাতিলের টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে