এ বছর রাস্তায় কোনো পশুর হাট বসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: এ বছর রাস্তায় কোনো কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেন, ক্রেতাদের মাস্ক পরিধান করে হাটে প্রবেশ করতে হবে। কোনো ক্রেতা মাস্ক পরে না আসলে ইজারাদারদের কাছে সংরক্ষিত মাস্ক কিনে হাটে প্রবেশ করতে হবে।

রবিবার (১২ জুলাই) ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, “রাস্তায় কোনো পশুর হাট বসতে দেয়া হবে না এবং পশু বহনকারী যানবাহনে অবশ্যই কোন হাটে পশু নিয়ে যাওয়া হচ্ছে তা উল্লেখ্য থাকতে হবে। রাস্তায় পশু বহনকারী কোনো যানবাহন দাঁড়াতে দেয়া হবে না।”

আরো পড়ুন: ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: ঈদুল আযহার জামাতও মসজিদে

“স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে কোরবানির হাটগুলোতে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,” যোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এ বছর কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অনলাইন প্লাটফর্মের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। এর আগেই ঢাকা শহরের বাইরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে।”

আরো পড়ুন: ডিএসসিসিতে এবার কোরবানির পশুর হাট বসবে মাত্র ৫ জায়গায়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় আরও জানানো হয়, ইজারাদারদের কোরবানির হাটের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা (বেসিন) ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ক্রেতাদের মাস্ক পরিধান করে হাটে প্রবেশ করতে হবে। কোনো ক্রেতা মাস্ক পরে না আসলে ইজারাদারদের নিকট সংরক্ষিত মাস্ক ক্রয় করে হাটে প্রবেশ করতে হবে।

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও বিচার চাইলেন বিএনপি মহাসচিব
পরবর্তি সংবাদ৪০ কার্যদিবসে ভার্চুয়াল কোর্টে ৫৫ হাজার অভিযুক্তের জামিন