ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন। মোট মারা গেলেন ২ হাজার ৪৫৭ জন।
বুধবার (১৫ জুলাই) করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪,০০২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
















