করোনায় মারা গেলেন বিএনপি নেতা আউয়াল খান

আবদুল আউয়াল খান

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান। সোমবার (২০ জুলাই) বেলা সোয়া ২টায় মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। দুপুরে মারা যান।

আউয়াল খানের ছোট ভাই আবদুল নবিন খানকে উদ্ধৃত করে দিদার বলেন, আউয়াল খানকে মঙ্গলবার (১৫ জুলাই) মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার টেস্টে পজিটিভ আসে। পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে মুগদাতে আইসিইউ বেড না পেয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পূর্ববর্তি সংবাদনামাযে ডুকরে কাঁদা একজন হজ্বযাত্রীর বায়তুল্লাহয় হাযির হতে না পারার আক্ষেপ
পরবর্তি সংবাদদেশে বন্যাকবলিত ১৮ জেলায় পানিবন্দি ২৬ লাখ মানুষ