ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের পরিচিত আলেম জামিয়া ইসলামীয়া মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা মুফতি ইসহাকের জানাযা, দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ভোর চারটায় হৃদয়রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
জামিয়া ইসলামীয়া মাদরাসা প্রাঙ্গনে আজ জোহরের পরে তার জানাযা অনুষ্ঠিত হয়।
তিনি দীর্ঘদিন জামিয়া ইসলামীয়ার শিক্ষক ছিলেন। পরবর্তীতে শহরের জামিয়া মিফতাহুল উলূম মাদরাসায়ও কিছুকাল মুহাদ্দিস ছিলেন। পাশাপাশি তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের একটি মসজিদের ইমাম খতীব ছিলেন।
















