ইসলাম টাইমস ডেস্ক: জমি লিখে না দেওয়ায় গাজীপুরে বৃদ্ধ বাবাকে নির্যাতন করল দুই ছেলে। এ ঘটনায় ছেলেদের আসামি করে মামলা করার ১০দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলা করায় উল্টো বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন তাদের বাবা।
সন্তানের করা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চেয়েছেন সত্তর বছর বয়সী বাবা জহিরুল হক। ছেলেদের জমি লিখে না দেয়ার অপরাধে দিনের পর দিন তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে নির্যাতন। সবশেষ মাত্রা বেড়ে যাওয়ায় থানায় মামলা পর্যন্ত করতে হয়েছে তাকে। নগরীর কামারজুরী এলাকার ব্যবসায়ী ছেলে একরামুল হক সেলিম ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, পুত্রবধূ লুৎফর নাহার লতা ও নুরুন নাহার নিপাকে আসামি করা হয়েছে।
আসামি করে গত ১৩ জুলাই মামলা করেন তিনি। মামলা করায় আরো বিপাকে পড়তে হয়েছে তাকে। হত্যা হুমকিতে বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন মেয়ের শ্বশুর বাড়িতে।
















