করোনার ভুয়া রিপোর্ট প্রদান: এবার রিজেন্ট হাসপাতালের এমডি গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: ভুয়া করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগে এবার রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শনিবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে জানিয়েছেন তপন চন্দ্র সাহা।

উল্লেখ্য, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে গত সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমসহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়। মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তি সংবাদবগুড়ায় পিকআপ চাপায় ৩ জনের মৃত্যু
পরবর্তি সংবাদআরও ৩৮ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ২ হাজার ৫২০ জন