ইসলাম টাইমস ডেস্ক: সুদানের দক্ষিণ দারফুর রাজ্যের একটি গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন মারা গেছেন।
এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গোত্রপ্রধানরা। এলাকাটি দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। খবর আলজাজিরার।
স্থানীয় এক নেতা শনিবার জানান, ঘোড়া ও উটে চড়ে হামলাকারীরা উমদস এলাকায় গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালিয়েছে।
















