ইসলাম টাইমস ডেস্ক: ২৪ ঘন্টায় নতুন ৩৫ জনসহ করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ৩ হাজারে পৌঁছেছে। একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৬০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৭৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৯৬০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৩ হাজার জনের মৃত্যু হয়েছে।
















