সরকারের জুলুম-নির্যাতন সহ্য করে বিএনপি আন্দোলন করছে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: সরকারের জুলুম-নির্যাতন সহ্য করে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রিজভী বলেন, বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। এটি আজকে বর্তমান সরকার কেড়ে নিয়েছে। আজকে যদি আপনারা মত প্রকাশের জন্য ফেসবুকে কিছু লেখেন দিনে রাতে যেকোন সময় সাদা পোশাকধারীরা আপনাকে তুলে নিয়ে যাবে। আজকে ভোটের অধিকার নেই। আজকে কথা বলার অধিকার নেই।

বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর আড়িয়াল খাঁ বিলে উন্মুক্ত জলাশয়ে মৎস অবমুক্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের মানুষ গরু-ছাগলের খোঁয়াড় না তারাও মানুষ, মানুষ চিন্তা করে, মানুষ স্বাধীনভাবে চিন্তা করে, সেটা সে লিখতে বা বলতে চায়। কিন্তু শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে গরু-ছাগলের খোঁয়াড়ে পরিণত করেছে। কারণ সে মনে করে এই ঘরের মধ্যে মানুষ বন্দী থাকলে আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না। সে দিনের ভোট রাতে করে। সে জনপ্রতিনিধি কাকে ঠিক করবে সেটি আগেই ঠিক করে রাখে। নির্বাচনের নামে সেটি ঘোষণা দেয় মাত্র। প্রকৃত ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না।

পূর্ববর্তি সংবাদমালিতে ট্রাক-বাসের সংঘর্ষে ২২ জনের প্রাণহানি
পরবর্তি সংবাদরাম মন্দির উদ্বোধনের আগে সংবাদমাধ্যমের মুখ বন্ধ করতে কঠোর পদক্ষেপ