তরুণদের মন ভুলাতে কাশ্মীরে স্টেডিয়াম নির্মাণ করছে ভারত

ইসলাম টাইমস ডেস্ক: যুগে যুগে মুসলিম তরুণদের মন থেকে স্বাধীনতার চেতনা বিলুপ্ত করার জন্যে অমুসলিম শক্তিগুলো নানা কৌশল অবলম্বন করেছিল, যাতে তরুণদের মেধা ও শক্তি অনর্থক কাজে ব্যয় হয়ে যায়। বিনোদনের নামে  খেলতামাশা তার অন্যতম। এতে খুব সহজেই মুসলিম তরুণরা তাদের আত্মপরিচয় হারিয়ে ফেলে। সম্প্রতি কাশ্মীরে ভারত একই পদ্ধতি অনুসরণ করছেন বলে ধারণা করছেন মুসলিম চিন্তাবিদগণ।

জানা যায়, জম্মু-কাশ্মীরের তরুণদের জন্য গন্দরবাল জেলায় বাকুরায় নির্মাণ করা হচ্ছে স্টেডিয়াম। ইন্ডিয়া ব্লুমসের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাতকারে বাকুরার ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ মালিক বলেছেন, এই অঞ্চলের তরুণদের খেলাধুলা এবং তাদের প্রতিভা আবিষ্কারে নাকি এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রায় আট মাস ধরে আমি দায়িত্বে আছি। আমি মনে করি, এখানকার তরুণরা খেলাধুলায় বেশ ভালো। আর তাদের জন্য খেলার মাঠ থাকাটা খুব প্রয়োজন। সেজন্যই প্রায় সাড়ে ১৩ লাখ রুপি ব্যয়ে এখানে এই খেলার জায়গা নির্মাণ করা হচ্ছে।

জানা যায়, বর্তমানে খুব দ্রুত নির্মাণ কাজও চলছে। ভারত সরকার যে সব নীলনকশা হাতে নিয়েছিল তারা সেটা বাস্তবায়ন করে যাচ্ছে।

 

পূর্ববর্তি সংবাদবিষাক্ত মদ খেয়ে ভারতে ৮৬ জনের মৃত্যু
পরবর্তি সংবাদঈদের ছুটি শেষে আজ থেকেই খুলছে অফিস আদালত