ভিডিও কনফারেন্সে মোল্লা বেরাদার ও মাইক পম্পেও, বন্দি বিনিময়ের আলোচনা

ইসলাম টাইমস ডেস্ক: কাতারে তালবানের রাজনৈতিক দফতরের প্রধান মোল্লা বেরাদার আখুন্দ সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন।

তালেবান জানিয়েছে,  উভয় নেতা আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময় বিষয়ে মতবিনিময় করেন।

তাদের আলোচনার অন্যতম মুখ বিষয় ছিল, শান্তি উদ্ধোগ শুরু করার সবচাইতে বড় শর্ত, তালিবান বন্দিদের মুক্তির বিষয়টি নিয়ে। তালিবানদের দাবি, শান্তি আলোচনার পূর্ব শর্ত হিসাবে সকল তালিবান বন্দিদের মুক্তি দিতে হবে।

আফগান সরকার ৪৬০০জন বন্দিদের মুক্তি দিয়েছে, মাত্র ৪০০ বন্দি, যাদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ থাকায়, আফগান সরকার তাদের মুক্তি দিতে অস্বীকৃতি জানায় ।
বন্দি বিনিময়ের শর্ত হিসাবে, তালিবাদেরও ১০০০ আফগান সেনাদের মুক্তি দিতে হবে।

তালেবানের আরেকজন প্রতিনিধি যবীহুল্লাহ ‍মুজাহিদ গণমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, তালেবান গত তিন মাসে কোথাও যুদ্ধ বন্ধের চুক্তির বিরোধিতা করেনি। শুধুমাত্র আফগান সিকিউরিটি ফোর্সের চৌকি নির্মাণ বাধাগ্রস্ত করেছে।

অন্য এক খবরে জানা যায়, জালালাবাদ শহরে একটি মসজিদে, আইসিস জঙ্গিরা হামলা চালালে ৩ জনের মৃত্যু হয় এবং প্রায় ৫০জন কারাবন্দি পালিয়ে যেতে সমর্থ হয়। -বিবিসি, ভয়েস অব আমেরিকা

পূর্ববর্তি সংবাদদেশের বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত: এমপি মাশরাফি
পরবর্তি সংবাদসমুদ্রবন্দরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত