ইসলাম টাইমস ডেস্ক: দেশের মাল্টিব্রান্ড শো রুম আড়ংয়ের গুলশানের একটি আউটলেটে ‘মাস্ক’-এর অজুহাত দেখিয়ে বোরকা ও নেকাব পরিহিতা একজনকে ঢুকতে বাধা দেওয়ার একটি ভিডিও ইদানীং ভাইরাল হয়েছে ফেসবুকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শো রুমটির কর্তৃপক্ষের এমন আচরণে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।
অনেকে বলছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আড়ংসহ দেশের অন্য সব মাল্টিব্রান্ড শো রুমগুলোর সামনে জনগণের সুরক্ষায় এসব প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে আলাদা মাস্ক ও সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করলে এমন পরিস্থিতি তৈরি হতো না। প্রতিটি শো-রুমের সামনে মাস্ক ও সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রাখলে তা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি এমন অস্বস্তিকর পরিবেশ থেকেও রক্ষা করতো। তাদের ভাষ্য, তাড়াহুড়ো অথবা ভুলের কারণে মাস্ক কোথাও ফেলে আসা বা হারিয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার, তাই শো রুমগুলোর এমন সচেতনতামূলক ব্যবস্থার কারণে মানুষকে হয়রানির শিকার হতে হবে না।
তবে অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় তাদের এ কাজকে অপরিনামদর্শী এবং বোরকা বা নেকাবের প্রতি অশ্রদ্ধাবোধ হিসেবেই আখ্যা দিচ্ছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে – সম্পূর্ণ বোরকা পরিহিতা ও মুখে মাস্কের চেয়েও নিরাপদভাবে নেকাব জড়ানো একজন পর্দাশীল নারীকে শো রুমে ঢুকতে বাধা দেওয়া হয়। তবে স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো আড়ং শো-রুমের দায়িত্বে থাকা লোকজনও মুখে কাপড়ের মাস্ক পরেই তাদের দায়িত্ব পালন করছিলো।
এ সময় আড়ংয়ের দায়িত্বশীলদেরকে ‘নেকাব কেন মাস্ক হবে না’ জিজ্ঞেস করা হলেও তারা কোনো জবাব দেননি বরং যে ভিডিও করছিলো তাকে বারবার ভিডিও করতে বাধা দিচ্ছিলো তারা।
বিষয়টি নিয়ে আড়ংয়ের গুলশান আউটলেটে যোগাযোগ করার জন্য ফোন করা হলে তাদের কাস্টমার কেয়ার হেল্পলাইন থেকে ফোন রিসিভ করা হয় এবং এ বিষয়ে জিজ্ঞেস করার পর লাইন কেঁটে দেয়।
ভিডিওটি দেখুন:
নেকাব মাস্ক না, ত্যানা মাস্ক?!তু চিজ ব্যারী হ্যায় মাস্ক 😂ভিডিও : (সংগৃহীত)
Posted by Hasan Beruny on Thursday, 6 August 2020
















