পঞ্চগড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪১৪ জনে। এ পর্যন্ত জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। আর ও ২৭৯ জন সুস্থ হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।

নতুন করে ১৮ জনের শরীরে করোনায় শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই করোনায় আক্রান্ত হওয়া ১৮ জনের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ১৮ জনের শরীর থেকে পৃথক পৃথকভাবে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ গত ৮ আগস্ট নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে প্রেরণ করে।

সোমবার (১০ আগস্ট) রাতে ১৮ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। তবে তারা সবাই সুস্থ ও বাড়িতে আছেন।

নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে ৬ জন পঞ্চগড় সদর উপজেলার, ৬ জন দেবীগঞ্জ উপজেলার, ২ জন বোদা উপজেলার ও ৪ জন আটোয়ারী উপজেলার।

পূর্ববর্তি সংবাদদুপুর থেকে রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
পরবর্তি সংবাদদেশে মাথাপিছু আয় এখন ২০৬৪ ডলার