আযাদ দ্বীনী এদারা বোর্ডের হিফয বিভাগের পরীক্ষার ফল প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: দেশের প্রসিদ্ধ কওমী মাদরাসা র্বোড “আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ”-এর ১৪৪১ হিজরী সনের হিফয বিভাগের কেন্দ্রিয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ ১১ আগস্ট মঙ্গলবার দুপুর ১টায় এদারার সভাপতি শায়খ মাওলানা জিয়াউদ্দীন, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, সহ-মহাসচিব হাফেয মাওলানা মুহসিন আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সৈয়দ আব্দুর রহমান, প্রকাশনা সম্পাদক মাও. এনামুল হক বহরগ্রামী প্রমুখের উপস্থিতিতে বোর্ডের ওয়েবসাইটে (https://result.azaddiniadarah.com/2020/ ) ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশতি ফলাফলের সংক্ষপ্তি পরসিংখ্যান: মোট পরীক্ষার্থী ১৩৪৭ জন, মোট উপস্থিত ৯৯৩ জন, মোট অনুপস্থিত ৩৫৪ জন, মোট কৃতকার্য ৮৪৮ জন, মোট অকৃতকার্য ১৪৫ জন, মুমতায ৩৫০ জন, জায়্যিদ জিদ্দান ৩৬৯ জন, জায়্যিদ ৯৯ জন, মাকবুল ৩০ জন, পাসের হার ৮৫.৩৯%।

বিগত এপ্রিল মাসে ১৪৪০-৪১ হিজরী শিক্ষাবর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরস্থিতির কারণে তা স্থগিত করা হয়ছেলিো। এরপর বিগত ১২ জুলাই সরকার কর্তৃক হিফয বিভাগ খোলে দেওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করার পর বগিত ২৩ জুলাই থকেে ২৯ জুলাই র্পযন্ত ০৭ দনিে ০৪টি পরীক্ষা কন্দ্রেে হফিয বভিাগরে মৌখকি পরীক্ষা অনুষ্ঠতি হয়।

পূর্ববর্তি সংবাদভারতীয় সেনাবাহিনীর হাতে নিখোঁজ তিন কাশ্মিরী যুবক খুন
পরবর্তি সংবাদফিলিস্তিনিদের অগ্নি বেলুনে দিশেহারা ইসরাইল, বন্ধ করে দিল গাজার প্রবেশদ্বার