প্রেসিডেন্ট ট্রাম্পের ছোট ভাই হাসপাতালে ভর্তি

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্পকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার তাকে হাসপাতালে দেখতে যেতে পারেন। হোয়াইট হাউজের মুখপাত্র জাড ডির জানিয়েছেন, রবার্ট ট্রাম্প হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি রবার্টের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

এবিসি নিউজ জানিয়েছে, রবার্ট ট্রাম্প খুবই অসুস্থ। তবে কী ধরনের রোগে তিনি ভুগছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। -রয়টার্স

পূর্ববর্তি সংবাদভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মূত্র দিয়ে তৈরি ইটে ভবন নির্মাণ করবে চাঁদে!
পরবর্তি সংবাদমাওলানা সায়েনুদ্দিন ফরিদপুরী রহ., গওহরডাঙ্গা মাদরাসার নিবেদিতপ্রাণ মুহাদ্দিস