ইনকিলাব সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে শাজাহান খানের মামলা

ইসলাম টাইমস ডেস্ক: পরিবার নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগ এনে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে এ মামলা করেন তিনি।

মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য মামলাটি রাখেন।

মামলার অপর আসামি হলেন কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আবদুল কাদের।

পূর্ববর্তি সংবাদইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা
পরবর্তি সংবাদসুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় অভিযান, ৪৩ কর্মকর্তা-কর্মচারী আটক