সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া রবিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে এক বুলেটিন এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা বাতাস বয়ে যেতে পারে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ইউএনবি

পূর্ববর্তি সংবাদআল্লাহর রাসূলের শানে অবমাননা এবং আমাদের কর্তব্য
পরবর্তি সংবাদকরোনা: একদিনে নতুন শনাক্ত ২০২৪, মৃত্যু ৩২