ঢাকায় অর্ধশতাধিক দোকান-গ্যারেজ উচ্ছেদ

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে রবিববার জাতীয় ক্রীড়া পরিষদের সামনে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় ফুটপাত ও রাস্তা দখল করে থাকা প্রায় অর্ধশতাধিক অবৈধ খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ উচ্ছেদ করা হয়।

ইরফান উদ্দিন আহমেদ জানান, এসব খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ অবৈধভাবে রাস্তা ও ফুটপাতের উপর গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা মানুষের চলাচলের পাশাপাশি স্বাভাবিক জনজীবনও বাঁধাগ্রস্ত করছে।

‘ডিএসসিসির মেয়রের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও অবৈধ ক্যাবলের বিরুদ্ধে ডিএসসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে,’ যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার ধলপুরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। ইউএনবি

পূর্ববর্তি সংবাদ‘মিথ্যা প্রচারণা চালিয়ে জিয়াউর রহমানকে হেয় করার চেষ্টা চলছে’
পরবর্তি সংবাদ‘মাদক সম্পৃক্ত পুলিশ সদস্যরা গোয়েন্দা নজরদারিতে রয়েছে’