৫ বছরেও মেলেনি নিরাপদ আশ্রয়, নেদারল্যান্ডসে সিরীয় কিশোরের আত্মহত্যা

ইসলাম টাইমস ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ছেড়ে ৫ বছর ধরে নিরাপদ আশ্রয়ের খোঁজে নেবানন, স্পেনের পর নেদারল্যান্ডসে এসে পরিবারসহ শেষ ভরসা খুঁজে ছিলেন ১৪ বছরের সিরীয় কিশোর আলী ঘেজাবি। কিন্তু নেদারল্যান্ডস কর্তৃৃপক্ষ আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করায় চরম হতাশায় আলী ঘেজাবি নামের সিরীয় এই    কিশোর আত্মহত্যা করেন বলে জানিয়েছে তুর্কি  সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ।

দীর্ঘ ৯ বছরের গৃহযুদ্ধে লাখ লাখ সিরীয় পরিবার শরণার্থী হয়ে বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবন যাপন করছে।

পাঁচ বছর আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সিরিয়া থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে লেবাননের একটি শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয় আলী ঘেজাবির পরিবার।

সেখান থেকে পরে ওই কিশোরের পরিবার স্পেনে চলে যায়। কিন্তু সেখানে কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করতে হয় তাদের।

ভালো থাকার আশায় পরে আলী ঘেজাবির পরিবার নেদারল্যান্ডসে চলে যায়। সেখানে গিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করে তার পরিবার।

দেশটির সরকার তাদের ওই আবেদন প্রত্যাখ্যান করায় সিরীয় ওই কিশোর চরম হতাশায় আত্মহত্যা করেছে।

নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লিমবার্গের একটি শরণার্থী শিবিরে বসবাস করছে আলী ঘেজাবির পরিবার।

সোমবার স্থানীয় সংবাদমাধ্যম আলজেমিন ডাগব্লাডকে দেয়া সাক্ষাৎকারে আলীর মা আয়সা বলেন, আমাদের আশ্রয় প্রার্থনার আবেদন সরকার খারিজ করে দেয়ার পর আলী প্রচণ্ড মর্মাহত হয়।

সে কারও সঙ্গে কথা বলতো না, এমনকি খাওয়া-দাওয়াও ছেড়ে দেয়। আলীর আত্মহত্যার ঘটনায় শরণার্থী শিবিরে শোকের ছায়া নেমে আসে। অনেকেই নেদারল্যান্ডস সরকারের এহেন আচরণের কঠোর সমালোচনা করেছেন।

পূর্ববর্তি সংবাদদক্ষিণ কোরিয়ায় কোয়ারেন্টাইনে চার্চের কয়েক হাজার সদস্য
পরবর্তি সংবাদবন্যায় বগুড়ার পাট চাষিদের ব্যাপক ক্ষতি