মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেলেন বাইডেন

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় রাতের ভোটে তিনি এ অনুমোদন পেলেন।

ডেমোক্রেট প্রতিনিধিরা এবং ৫০টি অঙ্গরাজ্য ও সাতটি অঞ্চলের সাধারণ মানুষদের অধিকাংশ সমর্থন বাইডেনের পক্ষে গেছে।

মনোনয়ন পাওয়ার পর স্ত্রীর সাথে দাঁড়িয়ে বাইডেন বলেন, ‘এটা প্রমাণ করে বিশ্ব আমার ও আমার পরিবারের দিকে’।

বাইডেনকে সমর্থন দিয়েছেন সাবেক দুজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জিমি কার্টার। সেই সাথে সমর্থন দিয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব কলিন পাওয়েল, যিনি একজন রিপাবলিকান।

বিল ক্লিনটন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করেছেন।

সূত্র: আলজাজিরা, বিবিসি।

পূর্ববর্তি সংবাদমাদারীপুরে পদ্মায় বিলীন আরেকটি দোতলা স্কুল
পরবর্তি সংবাদএবার আমিরাত সফরে গেলেন ইসরাইলের মোসাদ প্রধান ইয়োসি কোহেন