ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে ভালো: শ্রিংলা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘পারস্পরিক সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে ভালো। দু’দেশের সম্পর্কের সোনালী অধ্যায় চলছে। এ সম্পর্ক অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেছেন, ভারতের উৎপাদন করা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব।

বুধবার হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শ্রিংলা বলেন, কভিড পরবর্তী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে ভারত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তা স্পষ্ট হয়েছে।’

এ সময় মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ভারত কাজ করে যাবে বলেও জানান তিনি।

আকস্মিক সফরে মঙ্গলবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পূর্ববর্তি সংবাদবঙ্গবন্ধু হত্যা মামলার কোথাও জিয়ার নাম আসেনি: নজরুল
পরবর্তি সংবাদ‘বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে এবং থাকবে’