ইসলাম টাইমস : চাঁদপুর শাহরাস্তির ঐতিহ্যবাহী খেড়িহর মাদরাসার মুহতামিম বর্ষীয়ান আলেমেদ্বীন মাওলানা শামসুল হক (৯৫) গুরুতর অসুস্থ হয়ে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকার রঈস মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ ও প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব-এর আব্বা।
জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কয়েক দিন ধরে স্বাভাবিক খানাপিনা গ্রহণ করতে পারছিলেন না। এক পর্যায়ে পূর্ণ পানিশূন্য হয়ে তীব্র অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন যাবৎ তাঁকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে তার নাতি, ছাত্র-শাগরিদ ও ভক্তরা বর্ষীয়ান এই আলেমেদ্বীনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
















