সিনহা হত্যা মামলা: র‌্যাব হেফাজতে এপিবিএনের ৩ সদস্য

ইসলাম টাইমস ডেস্ক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ডপ্রাপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের নেয়া হয়।

তারা হলেন এপিবিএনের এসআই শাহজাহান, কনস্টেবল মোঃ রাজিব ও কনস্টেবল মোঃ আবদুল্লাহ।

এপিবিএনের এই তিন সদস্যকে গত ১৮ আগস্ট গ্রেফতারের পর আদালতে সোর্পদ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন জানান, কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি দল এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাবাসাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে। আদালতের আদেশে এই তিন সদস্যকে র‌্যাব নিয়ে যায়। তারা তিনজনই গত ৩১ জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ নয় পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে র‌্যাবকে।

পূর্ববর্তি সংবাদকথা কাটাকাটির জেরে ব্যক্তিকে কুপিয়ে হত্যা, পুলিশের এসআই গ্রেপ্তার
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ২২৬৫