সিলেটে সিগারেটের আগুন থেকে বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  শনিবার রাত ৮টার দিকে সিগারেটের আগুন থেকে বাসায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।
সিলেট ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা যীশু তালুকদার জানান, দাঁড়িয়াপাড়ার মেঘনা বি/২১ নম্বর নুরন্নেছা ভবনে রাত ৮টার দিকে আগুন লাগে। বাসার মালিক মো. গৌসুল আলম। বাসাটি ভাড়া নিয়েছে নগরীর পাঁচভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সেখানে রেস্টুরেন্টের কর্মচারীরা থাকেন।
যীশু তালুকদার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই কর্মকর্তা আরও জানান, রাত ৮টা ১০ মিনিটে আমরা খবর পাই। খবর পেয়েই ফায়ারসার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছেন আগুন নেভাতে চেষ্টা চালান। পরে তাদের সঙ্গে আরও দুইটি টিম যোগ দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ারসার্ভিস কর্মীরা আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন বলে জানা গেছে।
পূর্ববর্তি সংবাদমাসিক মদীনার পয়গামের সহকারী সম্পাদক মাওলানা এস এম সাখাওয়াত হুসাইনের ইন্তেকাল
পরবর্তি সংবাদরবীন্দ্রনাথের বিশ্বভারতীর বিস্ফোরক বিবৃতি : ‘পৌষ মেলায় চলে দেদার যৌনক্রিয়া’