করোনায় আরো সুস্থ হলেন ৩ হাজার ৪২৭ জন, মৃত্যু ৫৪

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী সুস্থ হয়েছে মোট ৩ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৮২ জন কভিড রোগী মারা গেলেন। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

আজ বুধবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে একই সময়ে ২ হাজার ৫১৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনে অবৈধ দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলকে সমর্থন গ্রহণযোগ্য নয়: ওআইসি
পরবর্তি সংবাদএরদোগানের সাথে হামাস নেতৃবৃন্দের সাক্ষাত, যুক্তরাষ্ট্রের নিন্দা