ব্রডব্যান্ড ইন্টারনেটে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

ইসলাম টাইমস ডেস্ক: ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

গত ২৫ আগস্ট দেয়া ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৬ ধারার ১ নং উপধারার ক্ষমতাবলে সরকার ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্র্যান্সমিশন নেটওয়ার্ক (এনিটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন করা থেকে অব্যাহতি দেয়া হলো।

২০২০–২১ অর্থবছরের বাজেটে মোবাইল সেবার ওপর কর বাড়িয়েছেছিল সরকার। সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজ্ঞাপনের ফলে ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য (আইটিসি, আইআইজি, এনটিটিএন) খাতে ১৫ শতাংশ ভ্যাট জটিলতার অবসান ঘটল।

পূর্ববর্তি সংবাদমানি লন্ডারিং আইনে ইভ্যালি ডট কমের চেয়ারম্যান, এমডির ব্যাংক হিসাব জব্দ
পরবর্তি সংবাদকারামুক্ত হলেন ওসি প্রদীপের নির্যাতনের শিকার সাংবাদিক মোস্তফা