ইসলাম টাইমস ডেস্ক: উপমহাদেশের প্রবীণ আলেম, মুফতী আবদুর রব ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার বাদ মাগরিব আল্লামা মুফতি আবদুর রবের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।
আজ শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছে প্রায় ১০০ বছর।
প্রথিতযশা এই আলেম বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি পাক-ভারত বিভক্ত হওয়ার পূর্বে দারুল উলুম দেওবন্দ থেকে হাদিস, ফেকাহ, তাফসির ও ফুনূনাত বিষয়ে তাখাসসুস করেছিলেন।
কিংবদন্তি এ আলেমের মৃত্যুতে দেশের বিশিষ্ট আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি হুসাইন আহমদ মাদানী রহ.- এর একান্ত প্রিয় ছাত্র ছিলেন। এছাড়া বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল মালেক , মুফতি দিলাওয়ার হুসাইনসহ দেশ বরেণ্য অনেক আলেমের উস্তাদ ছিলেন।
















