ইসলাম টাইমস ডেস্ক: খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ বলেছেন, সবাইকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে।
২৮ আগস্ট (শুক্রবার) এক ভার্চুয়াল তরবিয়তী মজলিসে তিনি একথা বলেন।
মজলিসে তিনি আরো বলেন, করোনা দুর্যোগ ও বন্যার কারণে লক্ষ লক্ষ মানুষ অভাবগ্রস্ত হয়ে
পরেছে। রাষ্ট্রের পক্ষ থেকে দেশের নাগরিকরা যে উপকার ও সেবা পাওয়ার কথা সীমাহীন
দুর্নীতির কারণে নাগরিকরা তা থেকে বঞ্চিত। তাই সামর্থবানদের ত্রাণ সহায়তা নিয়ে এসব
অভাবী মানুষের পাশে দাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তী মজলিসে অন্যদের মধ্যে আলোচনা ও বক্তব্য পেশ করেন সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম মোসাদ্দেক, এবিএম সিরাজুল মামুন, বোরহান উদ্দিন সিদ্দিকী, ডা: রিফাত হোসনে মালিক, অধ্যাপক মাওলানা
আজীজুল হক, মুফতি সাইয়্যেদুর রহমান, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ
উদ্দিন, মুফতি আবদুল হক আমিনী প্রমুখ।
















