সিলেটে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ‍উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদমুসলিম শিক্ষিকাদের হিজাব পরার পক্ষে রায় দিল জার্মানির উচ্চ আদালত
পরবর্তি সংবাদ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন: সেতুমন্ত্রী