পাবনায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

ইসলাম টাইমস ডেস্ক: পাবনায় নবী নেওয়াজ নামের এক সাংবাদিকের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৮টার দিকে মহেন্দ্রপুরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা নবী নেওয়াজকে জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। নবী নেওয়াজ দৈনিক এ যুগের দীপ পত্রিকার বার্তা সম্পাদক।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় এসআই সুব্রত’র নেতত্বে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। হামলাকারীরা যারাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

সাংবাদিক নবী নেওয়াজ বলেন, শনিবার রাতে মহেন্দ্রপুর এলাকার দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে গুরুতর জখম ও আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

পূর্ববর্তি সংবাদইইউর হুমকি উপেক্ষা করে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সামরিক মহড়া
পরবর্তি সংবাদগাজীপুরে সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার