কাশ্মীরে শত শত মানুষের ওপর ভারতীয় বাহিনীর ছররা গুলি, আহত ৪০

কাশ্মীরিদের ওপর ভারতীয় বাহিনীর আগ্রাসন । ছবি: এনডিটিভি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের দখল করা কাশ্মীরে শত শত মানুষের ওপর ভারতীয় বাহিনীর ছররা গুলিতে ৪০ জন আহত হওয়ার খবর এসেছে। এসব মানুষের ওপর কাশ্মীরে ভারতের দখলদার মোদী বাহিনী হিসেবে পরিচিত পুলিশ পেলেট গান, টিয়ারগ্যাস ছুড়েছে বলে জানা গেছে।

কাশ্মীরি মিডিয়া সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ জানায়, ভূ-স্বর্গ খ্যাত উপত্যকাটির প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় এ ঘটনা ঘটে।

শত শত মানুষকে ভারতীয় পুলিশ পেলেট গান, টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

আরো পড়ুন: ইসরাইলের জলদস্যুরা যেভাবে গাজার সমৃদ্ধ মৎস শিল্পকে ধ্বংস করেছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে মানুষকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও ছররা গুলি ছুড়ে।

আরো পড়ুন: ভূমধ্যসাগরে গ্রিসের ছয়টি যুদ্ধবিমানকে তুরস্কের ধাওয়া (ভিডিও)

সে সময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।

শ্রী নগরের হাসপাতাল কর্মীদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, আহত অন্তত ৩০ জন সেখানে চিকিৎসা নিয়েছেন। এছাড়া অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।

পূর্ববর্তি সংবাদসিনহা হত্যা মামলা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে লিয়াকত
পরবর্তি সংবাদকৃষ্ণসাগরে মার্কিন বোমারু বিমানের গতিপথ আটকে দিল রুশ জঙ্গিবিমান