ইসলাম টাইমস ডেস্ক: কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ভারতের প্রাক্তন এই রাষ্ট্রপতি। আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিলো। পরে তার ডান হাত তুলতে অসুবিধা হচ্ছিলো বলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে রুটিন পরীক্ষায় তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। যদিও তার শরীরে কোনো উপসর্গ ছিলো না। আর সেই খবর টুইট করে জানান প্রণব মুখার্জি নিজেই। এরপর গত ১০ অক্টোবর প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। পরে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ায় হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।
















