ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে আবারো আগ্রাসন চালিয়েছে অবৈধ দখলদার ইসরাইলি বাহিনী।
সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১০টা ২২ মিনিটে অধিকৃত গোলান মালভূমি থেকে ইহুদিবাদী সেনারা সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ার সেনারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করতে সক্ষম হন।
সূত্র জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ার দুই সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর পাশাপাশি বেশকিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: পার্সটুডে
















