ইসলাম টাইমস ডেস্ক: সুইডেন মালমো শহরে পবিত্র কোরআনে অগ্নি সংযোগ ও নরওয়েতে কোরআনের পাতা ছিড়ে ফেলা এবং মহানবী সা. এর অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আতাউল্লাহ হাফেজ্জী।
আজ বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক বৈঠকে তিনি এই প্রতিবাদ জানান।
বৈঠকে তিনি বলেন, একটি ইসলাম বিরোধী উগ্রগোষ্ঠী কোরআন শরীফ ও নবীজি সা. এর অবমাননা করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। কোরআন শরীফ ও নবীজি সা. এর কোন ধরনের অবমাননা মুসলমানরা বরদাশত করবে না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আবুল কাসেম রায়পুরী ও মাওলানা মাসুদুর রহমান প্রমুখ।
















