ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে  এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত করছে বাংলাদেশ।

বুধবার রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানা গেছ।

এদিন প্রণব মুখার্জির জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে বলেও জানা গেছে। এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে আবার শুরু হল তালেবান বন্দীদের মুক্তি
পরবর্তি সংবাদপাশ্চাত্যে কোরআন পোড়ানো ও নবীর অবমাননা: মৌচাকে ঢিল ছুঁড়ে কামড় খাবেন না