বুধবার দুপুর ৩ টায় ধামতীর নিজ বাড়িতে তার ইন্তেকাল হয়।
মাওলানা আবদুল হালিম রহ. হলেন ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ। প্রায় ৩০ বছর তিনি ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একজন বুযুর্গ পীর। ধামতীর পীর সাহেবের আরেক পরিচয় হচ্ছে, তিনি হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস বাবা হুজুরের বেয়াই ও মরহুম মাওলানা আবদুল হাই পাহাড়পুরী (রহ.)-এর মামা।
দেশ-বিদেশে তিনি অগণিত ছাত্র, মুরীদ ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর হাতে গড়া বহু আলেম-ওলামা ও সাধারণ মানুষ দীনের বিভিন্ন খেদমতে নিয়োজিত রয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
















