হত্যা মামলার আসামিকে না পেয়ে বৃদ্ধ বাবাকে গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: খুলনার খালিশপুরের লাল হাসপাতাল এলাকায় কলেজছাত্র হাসিবুর রহমান হত্যা মামলার আসামিকে না পেয়ে তার বৃদ্ধ বাবা শ্রমিক রুনু হাওলাদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এমনকি ঘটনার পরিকল্পনাকারী হিসেবে তাকে ওই মামলায় জড়ানো হয়েছে। বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রুনু হাওলাদারের স্ত্রী শিল্পী বেগম।

তিনি কেএমপি কমিশনার এবং সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখুন, কেন এবং কার স্বার্থে আমার নির্দোষ স্বামীকে এ মামলায় জড়ানো হল।’ খালিশপুরস্থ তৈয়বা কলোনির বাসিন্দা শিল্পী বেগম জানান, ১৯ আগস্ট রাতে লাল হাসপাতালের বিপরীতে একটি দোকানের মধ্যে দুর্বৃত্তরা হাসিবুর রহমান এবং তার বন্ধু জুবায়ের ও রানাকে কুপিয়ে জখম করে।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আহত হাসিবুর রহমান মারা যায়। এ ঘটনার পরদিন হাসিবুরের বাবা হাবিবুর রহমান শিকদার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় আমার ছেলে হাসান রাব্বিকেও আসামি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদইসরাইলকে কখনই আকাশসীমা ব্যবহার করতে দেবে না কুয়েত
পরবর্তি সংবাদ‘ইসলামই সেই পথ, বছরের পর বছর আমি যার খোঁজে ছিলাম’