ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি সুইডেনে পবিত্র কুরআনের অবমাননা ও ফ্রান্সের ‘শার্লি হেবদো’ তে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র পুন:প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, পবিত্র কুরআন পুড়িয়ে আল্লাহর বাণীকে মিটিয়ে দেয়া যাবে না, মানবতার মুক্তির সনদ আল-কুরআন সংরক্ষিত আছে এবং থাকবে। বরং যারা কুরআনকে মিটিয়ে দিতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান নেতৃদ্বয়।
বিবৃতিতে এই দুই নেতা বলেন, সুইডেনে ইসলাম বিদ্বেষী উগ্রবাদীরা কুরআন অবমাননার মাধ্যমে বিশ্ব মুসলিকে আহত করেছে। পবিত্র কুরআন পুড়িয়ে আল্লাহর বাণীকে মিটিয়ে দেয়া যাবে না, মানবতার মুক্তির সনদ আল-কুরআন সংরক্ষিত আছে এবং থাকবে। বরং যারা কুরআনকে মিটিযে দিতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে।
আরো পড়ুন: পাশ্চাত্যে কোরআন পোড়ানো ও নবীর অবমাননা: মৌচাকে ঢিল ছুঁড়ে কামড় খাবেন না
দুই নেতা আরো বলেন,ফ্রান্সের বিবর্কিত ম্যাগাজিন ‘শার্লি হেবদো’র চলতি সংখ্যায় পুনরায় মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে বিশ্ব মুসলিমের অন্তরে আঘাত করা হয়েছে। মুসলমানরা মহানবী সা.কে তাদের জীবনের চেয়েও ভালবাসে। সুতরাং মহানবী হযরত মুহাম্মদ সা.- এর অবমাননা বিশ্ব মুসলিম কোনভাবেই বরদাস্ত করবে না।
আরো পড়ুন: ফ্রান্স ও ইউরোপের বর্ণবাদীরা মুক্তচিন্তার নামে অন্যদের অধিকার লঙ্ঘন করছে: তুরস্ক
শার্লি হেবদোর ধৃষ্টতায় কড়া প্রতিবাদ জানালো পাকিস্তান
ইউরোপে কুরআন অবমাননা, নিজেদের সভ্য দাবি করা তাদের ভণ্ডামি ছাড়া কিছু নয়: আল্লামা কাসেমী
















