ফুটপাত-সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ৭ সেপ্টেম্বর থেকে: মেয়র আতিক

ইসলাম টাইমস ডেস্ক:  ‘ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আগামী ৭ সেপ্টেম্বর থেকে মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম শুরু হবে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মাদ আতিকুল ইসলাম বলেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় ডিএনসিসির কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন তিনি।

মেয়র বলেন, ডিএনসিসি এলাকায় ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো ইত্যাদি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেয়া হবে।

তিনি আরো বলেন, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে সকল জলাশয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে না, মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে কচুরিপানা পরিষ্কারে বাধ্য করতে হবে। অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদচীন-ভারতের উত্তেজনার মধ্যেই সীমান্তে নেপালের সামরিক তৎপরতা
পরবর্তি সংবাদএবার আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করবে ইসরাইল