আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সীমান্ত হত্যা যেন বন্ধই হচ্ছে না। এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর জানা গেছে।

গতকাল শনিবার রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে বাদশা (২২)।

স্থানীয়রা এ বিষয়ে গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকার ৩এস ও ৪এস পিলারের মধ্যে বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই বাদশা মারা যান। এর পর মরদেহটি ভারতীয় ভূখণ্ডে বিএসএফ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে।

এদিকে, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বাংলাদেশি ভূখণ্ডে কোনো হতাহতের খবর তার জানা নেই।

আরো পড়ুন: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

বিএসএফকে ঈদ উপলক্ষে মিষ্টি উপহার দিলেন বিজিবি

‘উষ্ণ’ সম্পর্কের মধ্যেই শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ২ সপ্তাহ পর ফেরত দিল ভারতীয় কর্তৃপক্ষ

চোরাই পথে ভারতে পাচারের সময় ১২৬ কেজি ইলিশ জব্দ

পূজার অনুষ্ঠানে ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্কের কৈফিয়ত কেন?

পূর্ববর্তি সংবাদরাজধানীতে ২৫ ট্রাক অবৈধ পলিথিন জব্দ, গ্রেফতার ১০
পরবর্তি সংবাদতুরস্কে বাস থেকে ১২ বাংলাদেশী আটক