স্থানীয় সরকারসহ উপনির্বাচনে যাবে বিএনপি

ইসলাম টাইমস ডেস্ক: স্থানীয় সরকারসহ সব উপনির্বাচনের অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। সোমবার (৭ সেপ্টেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেয়ার। শুধু কোভিড-১৯ এর কারণে গত দুটি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীকালে প্রচারণায় যাইনি, আমরা সরে দাঁড়িয়েছি। উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করবো সে সিদ্ধান্তই আছে।’

তিনি বলেন, সে অনুযায়ী আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেব। আগামী ১০ তারিখে নমিনেশন ফরম বিক্রি করা হবে। ১২ তারিখে পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারে বসবে প্রার্থী চূড়ান্ত করার জন্য।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৯৮, মৃত্যু ৩৭ জনের
পরবর্তি সংবাদসামরিক বাহিনী সম্পর্কে কটু মন্তব্যের অভিযোগে বিপাকে ট্রাম্প