বৃহস্পতিবার ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: একদিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী। এছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। সফর শেষে সন্ধ্যায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পূর্ববর্তি সংবাদদিল্লিতে ধর্ষণ থেকে রেহাই পেল না ৯০ বছরের বৃদ্ধা!
পরবর্তি সংবাদ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে হজের প্রাক-নিবন্ধন