২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ২৪৭৪, মৃত্যু ৩৪ জনের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬৬৮ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৯২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ করোনা রোগী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।

পূর্ববর্তি সংবাদগ্যাস লিকেজে মসজিদে বিস্ফোরণ: চিকিৎসাধীন পাঁচ জনের অবস্থাই আশঙ্কাজনক
পরবর্তি সংবাদকর্নাটকে মন্দিরের ভেতর থেকে ৩ পুরোহিতের মরদেহ উদ্ধার