সেই ভয়াবহ স্মৃতি ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে চান দগ্ধ মামুন

তিতাস গ্যাস লিকেজে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বেঁচে ফেরা মামুন। ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে সেদিনের দুঃসহ স্মৃতি মনে করে পোড়া শরীরের যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছেন দগ্ধ মামুন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় খোঁজ নিতে দগ্ধ মামুনের বাড়িতে গেলে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, সেদিনের সেই ভয়াবহ দৃশ্য এখনো চোখে ভাসে।

মনে হলে চমকে উঠি। মানুষের শরীরে আগুন জ্বলছিল। কি যে ভয়াবহ সেই দৃশ্য। এ দৃশ্য মনে হলেই চোখে পানি চলে আসে। যন্ত্রণায় এখনো কাতরাচ্ছি। হাতের পোড়া অংশে প্রায়ই জ্বালাপোড়া করছে। বিছানায় শুয়েই থাকি। সেই ভয়াবহ স্মৃতি ভুলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চাই।

গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় নারায়গঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে তিতাসের গ্যাস লাইন লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটো সাংবাদিকসহ ৩৭ জন দগ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে গত ৪ সেপ্টেম্বর রাত থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পর্যন্ত ৩১ জন মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন:

আর ফিরে এলেন না স্বপ্নবাজ তরুণ শেখ ফরিদ, বদলে গেল পরিবারটির গল্প

মসজিদ বৈধ জায়গায় রয়েছে, মুতাওয়াল্লী জমি দান করেছেন: নারায়ণগঞ্জ ওলামা পরিষদ

সরেজমিন প্রতিবেদন: কী ঘটেছিল নারায়ণগঞ্জের সেই মসজিদে

ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে বার্ন ইউনিটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফরিদ মিয়া

বেড়েই চলেছে মৃতের সংখ্যা, স্বজনদের আহাজারিতে ভারি তল্লা মাঠ

পূর্ববর্তি সংবাদমনোনয়ন ফরম জমায় সরগরম বিএনপি কার্যালয়
পরবর্তি সংবাদভৈরবে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা